DreamsITBD

DreamsITBD
Technology For The Next Genaration

সোমবার, ২৫ জুন, ২০১২

অনেক ধন্যবাদ তোমাকে...

তুমি যখন আমাকে একটা অন্ধকার জীবনে ছেড়ে চলে গিয়েছিলে তখন অনেক বেশি প্রয়োজন ছিল তোমাকে ,, একাকীত্বের প্রহর গুলো তখন অনেক বেশী কষ্ট দিত আমাকে ,, তাই হয়তো সেদিন তোমাকে ফিরাতে অনেক চেষ্টা করেছিলাম ,, কিন্তু তুমি আমার সব চেষ্টা কে ব্যর্থ করে সেদিন চলে গিয়েছিলে ,, এক বার ও ভাবনি আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ কি ছিল তখন, আর সেদিনই মনে হল স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো নয়, জানো তোমার আর আমার সম্পর্কটা কত দুর গিয়েছিল আমি জানি না, কিন্তু যত দুর গিয়েছিল তাতে তুমি আমাকে একা করে চলে যেতে পারবে আমি ভাবিনি কখনও, আমি ভাবতাম যত বড় দু:খই আসুক না কেন আমরা দুজনে এক হয়ে জয় করব, কিন্তু আমি মনে হয় ভুল ভেবে ছিলাম, তাই তো প্রবাহমান নদীর স্রোতের মত তুমি দেখতে দেখতে হারিয়ে গেলে ,, আমাকে একাই পথ চলতে শুরু করাটা শেখালে ,,
ধন্যবাদ তোমাকে , একটা নিঃস্বার্থ ভালোবাসার উপহার একাকীত্বতা দিয়ে গেলে , অনেক ধন্যবাদ তোমাকে...

ডোল্যান্সার: অনলাইন আয়ের নামে প্রতারণা




আপনি বেকার, লেখাপড়া কম জানেন, নো টেনশন। ঘরে কম্পিউটার আর ইন্টারনেট থাকলেই হবে! আয় করতে পারবেন ডলার! ৫০টি বিজ্ঞাপনে ক্লিক করলেই প্রতিদিন এক ডলার! মাস শেষে ৩০ ডলার, যা বাংলাদেশী টাকায় আড়াই হাজার টাকারও বেশি। অথচ বিনিয়োগ করতে হবে এককালীন মাত্র সাড়ে সাত হাজার টাকা। এ ধরনের লোভনীয় অফারের কথা বলে ডোল্যান্সার (dolancer.com) নামের ইন্টারনেটভিত্তিক এমএলএম প্রতিষ্ঠান চটকদার ফাঁদ পেতে বসেছে। আর এদের প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন হাজার হাজার বেকার তরুণ-তরুণী। তাদের ফ্রিল্যান্স কাজের সুযোগ করে দেয়ার কথা বলে ভূঁইফোঁড় প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এক হিসাবে দেখা গেছে, সারা দেশে প্রায় সাড়ে চার লাখ মানুষের কাছ থেকে সদস্য বানানোর কথা বলে এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে হাতিয়ে নিয়েছে ৫০০ কোটি টাকারও বেশি। বিভিন্ন ফ্রিল্যান্স কাজের কথা বলা হলেও করার মতো এতে আসলে কোনো প্রজেক্ট থাকে না। যে কোনো দিন ডোল্যান্সার অফিস গুটিয়ে উধাও হয়ে যাবে, এমন আশঙ্কাও করছেন অনেক সদস্য।

কিছু তথ্য জেনে নেয়া যাক
ডোল্যান্সার একমাত্র আউটসোর্সিং সাইট যাতে কাজ করার জন্য প্রথমেই জামানত দিতে হয়। অন্য কোনো আউটসোর্সিং কোম্পানিতে কাজ শুরু করার জন্য কোনো টাকা দিতে হয় না। ডোল্যান্সার ওয়েব সাইট বলে, এটি ইউএসএভিত্তিক প্রতিষ্ঠান। অথচ বাস্তবে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও তাদের কার্যক্রম দেখা যায়নি। অন্যান্য আউটসোর্সিং সাইটের কোনোটাই বাংলাদেশ থেকে পরিচালিত হয় না। সুতরাং তাদের লোকাল লেনদেন না হওয়াটা স্বাভাবিক। অথচ যেখানে ডোল্যান্সার বলছে তারা বাংলাদেশ থেকেই কাজ করছে, কিন্তু আবার ব্যাংকের মাধ্যমে লেনদেন করছে না। তারা দেশি কারেন্সি ব্যবহার করছে না, ব্যবহার করছে ইউএস ডলার। তারা জমা নিচ্ছে ১০০ ডলার। যার পরিবর্তে আবার (পুরনো ইউজারের মাধ্যমে) দেয়া হচ্ছে ৭ হাজার টাকা। অথচ বর্তমানে ডলারের দাম ৮০ টাকার ওপর। তাদের ওয়েবসাইটে এমন বেশকিছু ত্রুটি দেখা যায়, যাতে বোঝা যায় যে এটি আমেরিকান কোনো সুপ্রতিষ্ঠিত কোম্পানির সাইট হতে পারে না। সাধারণ ব্যবহারকারীরা এটা বুঝতে না পারলেও একজন অভিজ্ঞ ওয়েব ডেভেলপারের পক্ষে বোঝা কঠিন নয়। এটি একটি এমএলএম কোম্পানি।

ঠকানোর অভিনব কৌশল
সাবধান! এর আগেও অনেক এমএলএম কোমপানি আমাদের ফাঁকি দিয়ে পালিয়েছে। ক্লিকের জন্য টাকা? ক্লিক করলেন আর টাকা পেয়ে গেলেন। এই ক্লিকের ফলে কে কীভাবে উপকৃত হলো? বিষয়টি অযৌক্তিক নয় কি? ইন্টারনেট-প্রযুক্তি সম্পর্কে যাদের ধারণা নেই তাদের কাছে বিষয়টি অজ্ঞাত হলেও ওয়েব ডেভেলপাররা ঠিকই বোঝেন যে, এটি ধোঁকা দেয়ার কৌশল ছাড়া কিছু নয়। এখানে আয় শুধু সীমাবদ্ধই নয় বরং খুব কমও। একাটি অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ এক ডলার। তাহলে একজন মাসে আয় করতে পারে ১ ডলার – ৩০ দিন – ৭০ টাকা = ২ হাজার ১শ’ টাকা মাত্র। তাও ৭ হাজার টাকা নগদ বিনিয়োগ, কম্পিউটার, ইন্টারনেট খরচ এবং প্রতিদিন ডিউটি পালন করার পর। সব মিলিয়ে তারা খুব সীমিত টাকাই প্রদান করছে, আর এমএলএমের বৈশিষ্ট্য অনুযায়ী ঘুরিয়ে-ফিরিয়ে টাকাগুলো তাদের কাছেই রাখছে। যেভাবে একেকজন আগ্রহ দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে ইনকাম প্রচুর। এখানে দুটো বিষয়। প্রথমত, সত্যিই কি প্রচুর ইনকাম? উপরের অংকটা যদি সঠিক হয় তাহলে ইনকাম প্রচুর একথা বলা যায় না। দ্বিতীয়ত, যদি উপরের অংকটা সঠিক না হয়, অর্থাত্ প্রচুর ইনকামের সম্ভাবনা থেকে থাকে তাহলে ফাঁকিবাজির সম্ভাবনাটাও কিন্তু বাড়ে। শর্টকাটের লোভ আর খেটে খাওয়ার মানসিকতা না থাকার কারণেই এসব ধোঁকাবাজ বারবার চিট করার সুযোগ পাচ্ছে। তাই ইউএস ডলার, ইন্টারনেট, কম্পিউটার—এসব শুনেই বিভ্রান্ত হবেন না। হিসাব করুন এবং বোঝার চেষ্টা করুন, এটি এমএলএম ধোঁকাবাজির একটি ডিজিটাল সংস্করণ।

ডোল্যান্সারের আয়-রোজগার
আপনাকে দৈনিক ১০০টি (সম্ভবত) লিঙ্ক/অ্যাড দেয়া হবে। আপনি সেই লিঙ্কগুলোতে ক্লিক করবেন। প্রত্যেক ক্লিকে পাবেন ১ সেন্ট, ১০০ ক্লিকে ১ ডলার। সেই হিসেবে মাসে ৩০ ডলার, সেটা দিয়ে আপনি আপনার এক মাসের কিস্তি শোধ করবেন। ৩ কিস্তি শোধ করার পর আপনি নিজের পকেটে টাকা তুলতে পারবেন। থাকবে আপনার ধৈর্য? এই পিটিসির কাজই যদি করতে চান, অন্য কোনো বিশ্বস্ত সাইটে গিয়ে করুন। আজ থেকেই আপনার পকেটে টাকা আসা শুরু হবে।

ওয়েবসাইটে বিভ্রান্তিকর তথ্য
সদস্যরা যখন ক্লিকের অর্থ আদায়ের জন্য অফিসে ধরনা দিচ্ছেন দিনের পর দিন, তখন তাদের ওয়েবসাইটে ঢুকলে মূল পাতায়ই চোখে পড়ে কিছু তথ্য : (গতকাল পর্যন্ত) ফ্রিল্যান্স প্রফেশনালস ২,৯০,১৫৩ জন, ব্যবহারকারীদের ২০,০৮,০৮৭.০৭ ডলার, শেষ হওয়া মোট প্রকল্প ৮৫৬। কাজের ক্ষেত্র হিসেবে প্রজেক্ট বিবরণে আছে ৬৬টির নাম। ডোল্যান্সার তাদের মাধ্যমে ৮৩৬টি ফ্রিল্যান্স কাজ সম্পন্ন হওয়ার কথা দাবি করলেও সে সম্পর্কে কোনো তথ্য তো নেই-ই, আছে বড় ফাঁকির নিদর্শন। সাইটে বাংলাদেশের কোনো কার্যালয়ের ঠিকানা, ফোন নম্বর কিছুই নেই। ক্যালিফোর্নিয়ার ‘ডোল্যান্সার ইনকরপোরেটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ঠিকানা ও ফোন নম্বর সাইটে দেয়া আছে, তবে গুগল দিয়ে তন্ন তন্ন করে খুঁজেও যুক্তরাষ্ট্রে এ ধরনের কোনো প্রতিষ্ঠান থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায়, ইনটুইট ইনফোসিস নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের মালিক রোকন ইউ আহমেদ এই ডোল্যান্সার গড়ে তুলেছেন।

ডোল্যান্সারের সদস্য ফি
dolancer.com নিজেদের পরিচয় দেয় ফ্রিল্যান্সিং সাইট হিসেবে। দুনিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং সাইটগুলো হলো odesk.com, freelancer.com, elance.com, guru.com ইত্যাদি। আপনি এসব সাইটে খোঁজ নিয়ে জানতে পারেন যে এ সাইটগুলোর কোনোটাতেই সদস্য হতে টাকা লাগে না। অথচ এই ডোল্যান্সারে সদস্য হতে আপনাকে দিতে হবে ১০০ ডলার, যার ১০ ডলার সদস্য হওয়ার সময় আর বাকি ৯০ ডলার তিন মাসে সমান কিস্তিতে।

ডোল্যান্সারের বয়স ১২ বছর!
এটি একটি ডাহা মিথ্যা কথা। এই সাইটের ডোমেইন কেনা হয়েছে এড়উধফফু থেকে, রেজিস্ট্রেশন করা হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০১১। হালনাগাদ করা হয়েছে গত বছর ২৭ সেপ্টেম্বর। হোস্টিং কেনা হয়েছে ঝড়ভঃখধুবত্ নামক সস্তা একটি প্রতিষ্ঠান থেকে। ডোমেইন নাড়ি-নক্ষত্রের লিঙ্ক http://who.godaddy.com/whois.aspx?
domain=dolancer.com&prog_id=GoDaddু

ডোল্যান্সারের ডলারের মূল্য ৭০ টাকা!
সদস্য ফি ১০০ ডলার। অথচ সেটা নেয়া হয় বাংলাদেশী টাকায় ৭ হাজার টাকা। ইউএস ডলারের বর্তমান বাজার দর ৮০-৮৫ টাকা, সেই হিসেবে ১০০ ডলার হওয়ার কথা ৮০০০-৮৫০০ টাকা! বাকি টাকা কি তারা পকেট থেকে দেন? আরেকটা বিষয়, এই সাইটের ৯৯.১ ভাগ ভিজিটর বাংলাদেশ থেকে! সাইটের কাজের পরিসংখান দেখতে গিয়ে জানা যাচ্ছে, এটি হচ্ছে The world’s largest outsourcing & Website leasing marketplace! অথচ এখন পর্যন্ত তাদের সদস্য সংখ্যা ২৭৮৪৯১, প্রজেক্ট আছে ৮৩৬টি আর এখান থেকে সম্পন্ন হওয়া প্রজেক্টের সংখ্যা শূন্য। সদস্যরা মোট আয় করেছেন ২০০৯৭৪৫.৭৬ ডলার।

ডোল্যান্সারের সাইটের অবস্থা
Freelancer.com-এর সঙ্গে যারা পরিচিত তাদের কাছে Dolancer-এর চেহারাটা চেনা মনে হবে! যখন ডুল্যান্সার জন্ম নেয়, তখন Freelancer.com-এর ঠিক এরকমই চেহারা ছিল। শুধু রঙের একটু তারতম্য! এই সাইট কোড-ইগনিটার পিএইচপি ফ্রেমওয়ার্কে করা হয়েছে। যারা জানেন, তারা ঘটনা আঁচ করেছেন। সাইটের ঝছখ ইনজেক্ট করা যায়! কয়েকটি লিঙ্ক দেখলে কিছুটা বুঝতে পারবেন।

আরও যারা প্রতারণা করছে
ঢাকা মহানগরীসহ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ক্লিকের নামে অবাধে প্রতারণা চলছে। সাধারণ মানুষ ইন্টারনেট সম্পর্কে ভালোভাবে অবগত না থাকার কারণে এক্ষেত্রে প্রতারণার সুযোগ পাচ্ছে সব প্রতিষ্ঠান। এমএলএমের নামে ব্যবসা করলেও অধিকাংশ কোম্পানি বলছে তারা আউটসোর্সিং কোম্পানি। ইন্টারনেটভিত্তিক এসব প্রতিষ্ঠান প্রতিনিয়ত প্রতারণা করলেও দেখার যেন কেউ নেই! সুযোগ বুঝে দেশে ক্লিকের নামে প্রতারণা করা কোম্পানির সংখ্যা বেড়েই চলেছে। অনুসন্ধানে ক্লিকের নামে যেসব প্রতিষ্ঠান প্রতারণা করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য অনলাইন ক্লিক এমএলএম কোম্পানিগুলো হচ্ছে—ল্যান্সটেক, রিয়েল সার্ভে অনলাইন, স্কাইলান্সার, পেইড টু ক্লিক, অ্যাড আউটসোর্সিং, স্কাই ওয়াকার, মাস্টার ক্লিকার, শেরাটন বিডি, নিউ শেরাটন বিডি, পয়সা.কম, ইউনিক রেঞ্জ, আর্ন টু অনলাইন, অনলাইন অ্যাড ক্লিক ইত্যাদি।

ফ্রিল্যান্সাররা বলছেন প্রতারণা
ইন্টারনেটে ফ্রিল্যান্স কাজ করায় অভিজ্ঞ তাহের চৌধুরী সুমন বলেন, ডোল্যান্সার কোনো ফ্রিল্যান্সিং সাইট নয়। লোকজনকে ফ্রিল্যান্স কাজের প্রলোভন দেখিয়ে অনেক টাকা নিয়ে তাদের যুক্ত করা হচ্ছে। ফ্রিল্যান্সার রুবেল আহমেদ বলেন, ডোল্যান্সারের কারণে সাধারণ মানুষ ফ্রিল্যান্সিং মানে এখন ওয়েবসাইট ক্লিক করাকে বোঝেন। এ ধরনের ওয়েবসাইট ক্লিক করে টাকা আয়ের চিন্তা যারা করবেন, তারা জীবনেও সফল হবেন না। বিশ্বের প্রতিষ্ঠিত ফ্রিল্যান্স কাজের সাইটগুলো কোনো অর্থ নেয় না বলেও জানান ফ্রিল্যান্সাররা। ‘আমাদের প্রযুক্তি’ ফোরামের সঞ্চালক সবুজ কুমার কুণ্ডু জানান, ‘তরুণদের অজ্ঞতার সুযোগ নিয়ে এক ধরনের জোচ্চোর ও প্রতারক ইন্টারনেটে প্রতারণার ব্যবসা খুলে বসেছে। যারা ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান তাদের এখনই সতর্ক হতে হবে। নতুবা বড় ধরনের সর্বনাশ হতে পারে। কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত মার্কেট প্লেস যেমন ওডেস্ক.কম, ফ্রিল্যান্সার.কম, ইল্যান্স.কম-এর মতো সাইটে কাজ শুরু করতে হবে। যেসব সাইটে কাজ শুরু করতে টাকার প্রয়োজন হয়, সেগুলো এড়িয়ে চলতে হবে।

প্রতারণা বন্ধে প্রয়োজন আশু পদক্ষেপ
এটা জানেন নিশ্চয়ই, এই উড়ষধহপবত্-এ কারও রেফারেন্স ছাড়া সদস্য হওয়া যায় না। পুরো এমএলএম, স্বার্থ কোথায় বুঝছেন? অনেক কিছু জানলেন, এরপর আপনি কি করবেন সে সিদ্ধান্ত নেবেন আপনি। আউটসোর্সিং যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে নিরাপদ ও বিশ্বস্ত পথে আসুন। ক্লিকের নামে তথাকথিত অলস কাজ করে আর প্রতারিত হবেন না। এতে একদিকে একজন লোক পিসি বা ল্যাপটপের সামনে বসে থেকেও শুধু ক্লিক ছাড়া কিছু শিখতে পারছে না, অপরদিকে প্রতারিত তো হচ্ছেই। তাই সবার সাবধান থাকার পাশাপাশি এসব প্রতারণা বন্ধে কর্তৃপক্ষের আশু আইনানুগ পদক্ষেপ গ্রহণ জরুরি।

যে আবিষ্কারগুলো কেড়ে নিয়েছিল আবিষ্কারকদের প্রাণ


প্রত্যেক আবিষ্কারকই তার আবিষ্কার নিয়ে গর্ববোধ করেন। আবিষ্কারক মাত্রই তার আবিষ্কারের মধ্য দিয়ে এই পৃথিবীতে অমরত্ব লাভ করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পৃথিবীতে এমন বেশ কয়েকজন আবিষ্কারক রয়েছেন যারা প্রাণ হারিয়েছেন নিজের আবিষ্কারের হাতে। হতভাগ্য এমন কিছু উদ্ভাবক সম্পর্কে ইন্টারনেট অবলম্বনে জানাচ্ছি আমি বি,আর,তৌহিদ।


হেনরি উইনস্টেনলি

 
১৬৪৪ সালের ৩১ মার্চ এসেক্সে জন্ম নেয়া হেনরি উইনস্টেনলি ছিলেন বিখ্যাত ইংরেজ ইঞ্জিনিয়ার। যিনি প্রথম এডিস্টোন বাতিঘর নির্মাণ করেন। নিজের তৈরি এই বাতিঘর নিয়ে ভদ্রলোক খুব আত্মবিশ্বাসী ছিলেন এবং প্রচণ্ড ঝড়েও এই বাতিঘর ধ্বংস হবে না বলে অহঙ্কার করতেন। ১৭০৩ সালের ২৭ নভেম্বর, দিনটি ছিল মেঘলা। বড়সড় একটি ঝড় সাগর থেকে ধেয়ে আসছে দেখে হেনরি সবাইকে বললেন, তিনি তার নির্মিত বাতিঘরে সে রাত থাকবেন এবং প্রমাণ করে দেবেন, এই ঝড় তার বাতিঘরের কোনো ক্ষতি করতে সক্ষম নয়। সে রাতে হেনরি তার ৫ সহকারীকে নিয়ে বাতিঘরে থাকার সময় প্রচণ্ড ঝড়ে বাতিঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সবাই মৃত্যুবরণ করে।
 

আলেকজান্ডার বগডেনভ
 

১৮৭৩ সালের ২২ আগস্ট পোল্যান্ডে জন্ম নেন বিখ্যাত রাশিয়ান চিকিত্সক, দার্শনিক ও কল্পবিজ্ঞান লেখক আলেকজান্ডার বগডেনভ। ১৯২৪ সালের দিকে তিনি বিশ্বাস করতে লাগলেন অল্পবয়স্ক কারও দেহ থেকে রক্ত গ্রহণের মাধ্যমে রক্ত গ্রহীতা দীর্ঘায়ু লাভ করতে পারেন। তিনি এ বিষয়ে পরীক্ষা করতে আগ্রহী হয়ে ওঠেন। তার এই পরীক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে অনেক বিখ্যাত লোকও অংশ নেন। এমনকি লেনিনের বোনও। এই করতে গিয়ে ঘটনাচক্রে তিনি একসময় যক্ষ্মা ও ম্যালেরিয়ার জীবাণুবাহী এক ছাত্রের রক্ত তার শরীরে প্রবেশ করান। এরপর জীবাণুতে আক্রান্ত হয়ে তিনি খুব দ্রুত মৃত্যুবরণ করেন। যদিও তার বেশ কয়েকজন সহকারী মন্তব্য করেছিলেন, ওই পরীক্ষায় তিনি অনেকটা সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলেন।


ক্যারেল সোজেক

 
১৯৪৭ সালে চেকোশ্লোভিয়াতে জন্ম নেয়া সোজেক ছিলেন একজন স্টান্টম্যান। তিনি উপর থেকে গড়িয়ে পড়ার জন্য এক ধরনের ক্যাপসুল তৈরি করেন। এই ক্যাপসুলে করে নায়াগ্রা জলপ্রপাত থেকে গড়িয়ে পড়ে সবাইকে চমকে দেন তিনি। কারণ হালকা ছেঁড়া-কাটা ছাড়া তেমন কিছুই হয়নি তার।
 
এর কিছুদিন পর ১৯ জানুয়ারি ১৯৮৫-তে তিনি টেক্সাসের হিউস্টোন অ্যাস্ট্রোডোমে একটি প্রদর্শনীর আয়োজন করেন। ১৮০ ফুট উপর থেকে নিচে রাখা জলপাত্রে গড়িয়ে পড়ার সময় তার তৈরি ক্যাপসুলে সমস্যা দেখা দেয়। ক্যাপসুলের স্পিল্গন্টারের আঘাতে ভয়াবহভাবে ক্ষতবিক্ষত হন সোজেক এবং মারা যান এর পরদিন।
 


ফ্রানত্জ রিচাল্ট
ফ্রান্সে বসবাসকারী ফ্রানত্জ একজন অস্ট্রীয় দর্জি ছিলেন। ভদ্রলোক একটি ওভারকোটের নকশা করেছিলেন যা একই সঙ্গে প্যারাসুটের কাজ করবে। প্রাথমিক অবস্থায় ডামি ব্যবহার করে বহুতল ভবনের উপর থেকে পরীক্ষা চালিয়ে তিনি সফল হন। এরপর তার এই অদ্ভুত পোশাক আরও পরিমার্জিত করে তিনি নিজে আইফেল টাওয়ার থেকে লাফিয়ে তার তৈরি ওভারকোট কাম প্যারাসুটের পরীক্ষা করতে চেষ্টা চালান। বন্ধুদের বারণ ও পুলিশি বাধা পেরিয়ে অবশেষে ১৯১২ সালের ৪ ফেব্রুয়ারি আইফেল টাওয়ার থেকে ওভারকোটটি পরে নিচে ঝাঁপিয়ে পড়েন।

 

কিন্তু ওভারকোটটি প্যারাসুটের মতো কাজ করেনি এবং নিচে বরফে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই মারা যান ভদ্রলোক।


অটো লিলিনথাল

 
লিলিনথালকে এভিয়েশনের অগ্রদূত বলা হয়। গ্লাইডারের (ইঞ্জিনবিহীন বিমান) আধুনিকায়ন ও উড্ডয়নে তিনি এত পারদর্শী ছিলেন যে লোকে তাকে গ্লাইডার কিং বলেই বেশি ডাকত।
 
৯ আগস্ট ১৮৯৬ সালে নিজের তৈরি একটি গ্লাইডারে করে ওড়ার সময় ভারসাম্য হারিয়ে ১৭ মিটার উপর থেকে নিচে পড়ে যান তিনি। মেরুদণ্ড ভেঙে মারা যান ওইদিনই।
 

উইলিয়াম বুলক
 

১৮১৩ সালে আমেরিকায় জন্ম নেয়া বুলক রোটারি প্রিন্টিং প্রেস তৈরি করেন ১৮৬৩ সালে। যন্ত্রটি মুদ্রণশিল্পে বিপ্লব এনে দেয় এর কার্যকারিতা এবং দ্রুতগতিতে মুদ্রণ সুবিধার জন্য। ১৮৬৭ সালে ভদ্রলোক তার নিজের আবিষ্কৃত একটি মেশিন মেরামত করার চেষ্টা করেন। এসময় পা দিয়ে একটি পুলিকে লাথি দিয়ে বসানোর চেষ্টা করার সময় তার পা মারাত্মকভাবে কেটে যায়। কয়েকদিনের ভেতর স্থানটিতে পচন ধরলে অপারেশন করানোর সময় তার মৃত্যু ঘটে।


জে. জি. প্যারি টমাস 

 

ওয়েলসের বাসিন্দা টমাস একজন ইঞ্জিনিয়ার ও মোটর-রেসিং ড্রাইভার ছিলেন। ১৯২৬ সালে তিনি ১৭০ মাইল ঘণ্টায় গাড়ি চালিয়ে রেকর্ড গড়েন। কিন্তু বছর খানেক পরই তার প্রতিদ্বন্দ্বী ম্যালকম ক্যাম্পবেল তার রেকর্ড ভেঙে দেন। টমাস এবার তার গাড়িকে নতুন করে সাজান। তিনি চেইন ও গিয়ার সিস্টেমে ব্যাপক পরিবর্তন এনে তার রেসিং কারকে আরও দ্রুতগতির করে তোলেন। ১৯২৭ সালের ৩ মার্চ রেকর্ড ভেঙে দেয়ার জন্য রেসে নামেন তিনি। কিন্তু তার নিজের ডিজাইনে করা চেইন ভেঙে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। মাথায় শক্ত আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।


টমাস মিজলি
বিখ্যাত আমেরিকান কেমিস্ট মিজলি লেডেড পেট্রল এবং সিএফসি আবিষ্কার করেন। দীর্ঘসময় রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর পার্শ্বপ্রতিক্রিয়া এবং লেড পয়জনে আক্রান্ত হয়ে এক সময় তার মধ্যে পোলিও’র লক্ষণ দেখা দেয়। কিছুদিনের মধ্যেই তার শরীর অবশ হয়ে পড়ে।

 

এই অবস্থাতেও তার আবিষ্কারের নেশা কাটেনি। নিজে অন্যের সাহায্য ছাড়াই চলাফেরা করার জন্য নিজ বিছানায় এক ধরনের কপিকল তৈরি করেন। কিন্তু কপিকলটির রশি তার গলায় ফাঁস লাগলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ভদ্রলোক।


মেরি কুরি

 

বিখ্যাত কেমিস্ট মেরি কুরি দুবার নোবেল জেতেন তার আবিষ্কারের জন্য। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, তার মৃত্যুর পেছনেও জড়িয়ে আছে তার আবিষ্কার। কুরি রেডিয়াম ও পোলনিয়াম আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তা তত্ত্ব ও তেজস্ক্রিয় আইসোটোপ পৃথকীকরণ কৌশল তার গবেষণার ফসল। দিনরাত ল্যাবরেটরিতে তেজস্ক্রিয় দ্রব্য নিয়ে অসতর্ক অবস্থায় গবেষণা করতেন বলে তেজস্ক্রিয়তার পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগতে শুরু করেন তিনি। রক্তস্বল্পতাসহ নানা সমস্যায় ভুগে অবশেষে ১৯৩৪ সালের ৪ জুলাই মারা যান কুরি।


কুপার পিপস কোল

 

১৮১৯ সালে ব্রিটেনে জন্ম নেয়া কোল ছিলেন রাজকীয় নৌবাহিনীর একজন ক্যাপ্টেন। তখনকার সময় যুদ্ধজাহাজগুলোতে কামান রাখার মঞ্চগুলো ঘূর্ণায়মান ছিল না। যার ফলে যুদ্ধের সময় কামান ব্যবহার সুবিধাজনক ছিল না। ক্রিমিয়ার যুদ্ধের সময় কোল প্রথম ঘূর্ণায়মান টারিট আবিষ্কার করেন এবং পরে নিজ নামে পেটেম্লট নেন।
যুদ্ধের পর কোল তার নিজ জাহাজে এটি স্থাপন করেন এবং অযথা আরও বেশকিছু ভারি সরঞ্জাম দিয়ে জাহাজ সাজান। কোল যে নকশা এঁকেছিলেন, তৈরির সময় তার লোকেরা তা ঠিকমত অনুসরণ না করায় জাহাজ যথেষ্ট ভারি হয়ে যায়। ১৮৭০ সালে পরীক্ষামূলকভাবে সমুদ্র পাড়ি দেয়ার সময় ঝড়ো বাতাসের কবলে পড়ে ভারি এই জাহাজ উল্টে ক্যাপ্টেন তার ৫০০ নাবিকসহ মারা যান।


ছবিঃ গুগল

এমএলএম-এর জন্ম কথা

এমএলএম বা মাল্টি-লেভেল মার্কেটিং এর বাংলা পরিভাষা হচ্ছে বহুমুখী পণ্য বিপণন পদ্ধতি। মূলত মধ্যস্বত্ত্বভুগীদের বাদ রেখে সরাসরি কাস্টমারের কাছে পণ্য বিক্রয় করে এর লাভের একটা অংশ পুনরায় ক্রেতার কাছে ফেরত দেওয়ার জন্যই এমএলএম এর জন্ম হয়েছিল। বাংলাদেশে জিজিএন বা গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক ও টিসি বা টং চং নামের দুটি কোম্পানির মাধ্যমে ১৯৯৮ সালে এমএলএম এর জন্ম হলেও এই পদ্ধতিটি প্রথম আবিষ্কার করেন ১৮৬০ সালে আমেরিকার এক ফেরিওয়ালা যার নাম হেনরি হেইনজ । আর আধুনিক এমএলএম-এর জন্ম হয় ১৯৩৪ সালে। আবিষ্কারকের নাম ড. কার্ল রেইনবর্গ । ১৯৩৪ সালে তিনি কেলিফোর্নিয়া ভিটামিন কর্পোরেশন প্রতিষ্ঠা করে ভিটামিন সাপ্লিমেন্ট বিক্রয় শুরু করেন। ১৯৩৯ সালে কোম্পানি তার নাম পরিবর্তন করে নিউটিলাইট প্রডাক্টস কোম্পানি ইনকর্পোরেশন নামকরণ করেন। ১৯৫৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদীয় বিলের মাধ্যমে মাত্র ১০ ভোট বেশি পেয়ে এই ব্যবসা আইনগত স্বীকৃতি পেলে এর বিকাশ দ্রুততর হয়। ১৯৯৮ সালে শ্রীলঙ্কার বংশোদ্ভূত নারায়ণ দাস নামের এক ব্যক্তি কানাডা থেকে খবর পান যে দ্রারিদ্রপিরিত বাংলাদেশে এমএলএম এর খুব ভালো সম্ভাবনা আছে। তিনি সেই আশায় বাংলাদেশে দ্রুত বড়লোক হওয়ার পদ্ধতি এমএলএম কোম্পানি খুলে বসলেন। কিছুদিন পর তার কোম্পানি ভেঙ্গে গেলে টং চং নামের আরেকটি কোম্পানি নতুন করে তাদের কার্যক্রম শুরু করে। তারাও বন্ধ হয়ে যায়। এ সময় নিউওয়ে প্রাইভেট বাংলাদেশ লি: এবং ডেসটিনি-২০০০ লি: নামের আরো দুইটি কোম্পানির জন্ম হয়। তাদের এই কার্যক্রম দেখে বাংলাদেশের গ্রামগঞ্জে দিন মজুর থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষ এ পেশায় সম্পৃক্ত হয়ে প্রতারণার স্বীকার হন। অনেক জায়গা থেকে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। কোম্পানির শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নামে মামলা হলো। পত্রিকায় রিপোর্ট বের হলো। কিন্তু তার প্রতিকার কিছুই হলো না।
এমএলএম কর্মী এখন এমএলএম বিধর্মী !!
এমএলএম কর্মীরা বিভিন্ন কোম্পানিতে কাজ করতে করতে এখন হাপিয়ে উঠেছেন। প্রতারণার নানান কৌশল আয়ত্ব করেছেন। ফিল্ড থেকে টাকা সংগ্রহ করে তারা আর অফিসে টাকা দিয়ে অন্য কোন ব্যক্তিকে বড়লোক বানাতে চান না। তাই তারা এখন এমএলএম বিধর্মী হয়ে নিজেই কোম্পানি করার আগ্রহ দেখাচ্ছেন। নিজেরা এমএলএম না করে অন্যদেরকে দিয়ে এমএলএম করাচ্ছেন। কেউবা মাত্র দুই মাস কোন একটি এমএলএম কোম্পানিতে কাজ করে সামান্য কিছু অভিজ্ঞতা নিয়ে নিজেই খুলে ফেলেছেন একটি এমএলএম কোম্পানি। আঠারো বছর বয়স হয়নি এমন ব্যক্তিও এমএলএম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান!! কারণ তাদের কথা, দোকান খুলে বসলে ক্রেতা আসবেই। যায় আসুক না কেন তাই লাভ। পুজি ছাড়া জগতে এতো বড় ব্যবসা করার সুযোগ কী আর কোথাও আছে ? তাই তারা এই সুযোগ হাত ছাড়া করতে চান না। এভাবেই বেড়ে চলেছে প্রতিনিয়ত নিত্য নতুন এমএলএম কোম্পানির জন্ম।
এমএলএম কোম্পানির প্রতারণার যত কৌশল 
ভালো অর্থে এমএলএম এর জন্মই হলেও বাংলাদেশে এক যুগের বেশি সময় ধরে এমএলএম কোম্পানি গুলো সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব করে তুলেছে। গত একযুগে সরকারি হিসেবে বাংলাদেশে ৭০টি এমএলএম কোম্পানি আÍপ্রকাশ করেছে। এই হিসাবটি ২০০৯ সালে একবার প্রকাশ করা হয়েছিল। তারপর থেকে বাংলাদেশে এমএলএম কোম্পানির অনুমোদন বন্ধ রয়েছে। অথচ বেসরকারি হিসেবে শুধু ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় পনেরশত এমএলএম কোম্পানির জন্ম হয়েছে। ইউনিপে নামের একটি এমএলএম কোম্পানির কবর রচিত হলে তারপর থেকে নতুন করে এমএলএম কোম্পানির জন্মের নিরব বিস্ফোরণ ঘটে। এমএলএম বা ডাইরেক্ট সেল কোম্পানি নামের নানা ভুঁইফোঁড় প্রতিষ্ঠান কী কী পণ্য ও সেবা কী দামে বিক্রি করছে তার কোনো হদিস নেই বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। এসব পণ্য ও সেবার গুণগত মান স¤পর্কে অবগত নয় সরকারি মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। শুধু একটি ট্রেড লাইসেন্স বা রেজিস্ট্রার অব দ্য জয়েন্ট স্টক কোম্পানিজ থেকে একটি রেজিস্ট্রেশন নিয়েই ব্যবসা ফেঁদে বসেছে বাহারি নামের নানা এমএলএম ক¤পানি। লেখাটি বড় না করে এখন আমরা দেখবো গত একযুগে এমএলএম কোম্পানি গুলো বাংলাদেশে কত ভাবে প্রতারণা করে চলেছে তার বিবরণ।
০১. সার্ভিস চার্জের নামে প্রতারণা
বাংলাদেশের প্রথম এমএলএম কোম্পানি জিজিএন বা গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক ১৯৯৮ সালে যখন তাদের কোম্পানি শুরু করে তখন সাধারণ অবুঝ ডিস্ট্রিবিউটরদের থেকে হিসাব ছাড়া সার্ভিস চার্জ আদায় করে। পরে যখন সদস্যরা বুঝলো যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে তখন কোম্পানি বলেছিলো তাদের সার্ভিস চার্জ ফেরত দেওয়া হবে। কিন্তু তা ফেরত দেওয়ার আগেই তারা লাপাত্তা হয়ে যায়।
০২.পিপিসির মাধ্যমে টাকা আÍসাৎ
ডেসটিনি-২০০০ লি: কর্তৃপ ২০০১ সাল থেকে একটানা ২০০৬ সাল পর্যন্ত সাধারণ ডিস্ট্রিবিউটরদের বুকিং পদ্ধতিতে পিপিসির মাধ্যমে ২৭৭৫ টাকা জমা দিয়ে কাজ করার সুযোগ প্রদান করে। ওই টাকার এডজাস্ট করার কঠিন পদ্ধতি দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে তারা। কয়েক ল মানুষ থেকে যে টাকা তারা সংগ্রহ করেছিলো তা আর কেউই ফেরত পাননি।
০৩. শপিং মলের নামে প্রতারণা
চট্ট্রগ্রামের রিচ বিজনেস সিস্টেম লি: ২০০৩ সালে শপিং মলের ওপর ইনভেস্ট করার নামে মানুষ থেকে টাকা সংগ্রহ করে। তাদের “রিচ আই বাজার” নামের শপিং মলগুলো লোকসানের কারণে অনেক জায়গাতে বন্ধ হয়ে গেছে। অথচ তারা এর ওপরেই দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে সাধারণ মানুষ থেকে টাকা সংগ্রহ করে প্রতারণা করছে। একই ভাবে সেইফ ওয়ে টু লাইফ ও ভিন্সন কোম্পানি প্রতারণা করে অনেক টাকা আÍসাৎ করেছে।
০৪. প্রশিক্ষণের নামে প্রতারণা 
বিজনাস ডট কম নামের একটি এমএলএম কোম্পানি ক¤িপউটার প্রশিক্ষণ কোর্স নিয়ে বাজারে আসে। অল্প সময়ে খুব ভালো সারা পেলেও তারা সুযোগ বুঝে পালিয়ে যায়। এরপর ব্রাভো আইটি ইন্টারন্যাশনাল লিঃ, স্বপ্ন প্রাইভেট লি:, আরডিএল, রাইটওয়ে ইন্টারন্যাশনাল ইত্যাদি কোম্পানি বিভিন্ন কোর্সের নামে টাকা সংগ্রহ করে মার্কেট থেকে হারিয়ে যায়।
০৫. নিম্ন মানের হারবাল পণ্য দিয়ে প্রতারণা 
২০০১ সালের পরপরই গ্যানেক্স বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামের একটি এমএলএম কোম্পানি নিম্ন মানের হারবাল ঔষধ বিক্রির অভিযোগে অভিযুক্ত হয়। তারা মালয়েশিয়া থেকে হারবাল পণ্য আমদানি করে বলে সবাইকে জানালেও পরে প্রমানিত হয় কিছু পণ্য এসেছিলো বাইরে থেকে বাকিটা বাংলাদেশ থেকেই উৎপাদন করা হতো। উক্ত অভিযোগে কোম্পানির মালিক কর্তৃপকে পুলিশ আটক করেছিলো। এরপর নাম পরিবর্তন করে প্রমিজ প্রাইভেট লি: নামে কোম্পানিটি চালিয়ে যায়। একই ভাবে সাদেক ফার্মাসিউটিকেল লি:, হার্বালাইফ, নিউট্রি ফুড লি:, কার্লো ফার্মা (প্রাঃ) লিঃ, ডি এক্স এন হেল্থ (বিডি) লিঃ, জনকল্যাণ, ফোর লাইফ (প্রাঃ) লি: ইত্যাদি কোম্পানি নিম্ন মানের পণ্য বিক্রয় করার কারণে বন্ধ হয়ে যায়।
০৬. চড়া দামে পণ্য বিক্রয় করে প্রতারণা 
বাংলাদেশে যারা শুধুমাত্র পণ্য বিক্রয় করে এমএলএম ব্যবসা করছেন প্রায় তাদের প্রত্যেকের নামে চড়া দামে পণ্য বিক্রয়ের অভিযোগ রয়েছে। তারমধ্যে আছে ডেসটিনির কালো জিরার তেল, ই-লিঙ্কসের ব্রেসলেট, টিয়েনসি ও গেনো ই ওয়ার্ল্ডওয়াইডের ঔষধ, আপট্রেন্ড ডিস্ট্রিবিউশন (বিডি) লিঃ এর পানির জার ইত্যাদি। এই সবগুলো কোম্পানিই চড়া দামে গ্রাহকের কাছে পণ্য বিক্রয় করে আবার তাদেরকেই ওই টাকার কিছু অংশ ফেরত দিচ্ছে। বলার যেন কেউই নেই।
০৭. গাছের ওপর বিনিয়োগের নামে প্রতারণা 
ডেসটিনি-২০০০ লি: যখন বন্ধ হওয়ার উপক্রম, তখন ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ২০০৬ সালের জুন মাস থেকে “ট্রি প্লান্টেশন লি:” নামের একটি প্রজেক্ট চালু করে। পরিকল্পিত কোন গাছের প্রজেক্ট না থাকলেও তারা গাছের উপর বিনিয়োগের নামে মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করে। তারা আগে প্রত্যেক ইনভেস্টের সাথে গাছের একটি সার্টিফিকেট দিত। কিন্তু যখন দেখা গেলো তাদের যেসব প্রজেক্টে এখনও গাছ লাগানো হয়নি সেসব প্রজেক্টের গাছের সার্টিফিকেট বিক্রয় করছে। পরে পত্রিকায় এই নিয়ে লেখা-লেখি হলে তারা সার্টিফিকেট না দিয়ে শুধু মানিরিসিট দিয়েই শেষ করেছে। একই পদ্ধতিতে পরবর্তিতে নিউওয়ে, ইউরো ট্রি প্লান্টেশন এবং টিসিএল নামের এমএলএম কোম্পানি “ট্রি প্লান্টেশন লি:” চালু করে মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়।
০৮. ফ্লাট বিক্রির নামে প্রতারণা 
মাত্র দশ হাজার টাকা বুকিং দিলেই ফাটের মালিক হওয়া যাবে। লয়েড ভিশন লি: নামের একটি এমএলএম কোম্পানি এভাবেই তাদের প্রতারণা শুরু করে। কর্তৃপ গ্রাহকদেরকে বলে দশ হাজার টাকা বুকিং দিয়ে আমাদের কোম্পানি থেকে আয় করে আমাদের বাকী টাকা দিলেই আপনাদের ফাট বুঝিয়ে দিবো। তারা আর আয়ও করতে পারে না আর ফাটও নিতে পারে না। কয়েক ল সদস্য থেকে তারা প্রতারণা করে এই টাকা নিয়ে পালিয়ে যায়। এছাড়া ডেসটিনি ডায়মন্ড বিল্ডার্স নামের একটি বিল্ডিং করার জন্য গ্রাহকদের থেকে প্রায় অর্ধযুগ আগে টাকা নিলেও এখন পর্যন্ত কোন বিল্ডিং করতে পারেনি। এম স্টার, গৃহ নির্মাণ ও রিচ বিজনেস সিস্টেম লি: নামের এমএলএম কোম্পানির নামে একই অভিযোগ রয়েছে।
০৯. প্লট বিক্রির নামে প্রতারণা 
ঢাকা ও ঢাকার আসে-পাশের শহরে বছরে জমির দাম দশ গুণ করে বৃদ্ধি পাচ্ছে। এখনই সময় প্লটে বুকিং দেওয়া। তাও আবার মাত্র দশ হাজার টাকার বিনিময়ে!! সঙ্গে অনেক কিছুই ফ্রী পাচ্ছেন। নিজস্ব যানবাহনে প্রজেক্ট দেখার সুযোগ। এসব লোভনীয় অফার দিয়ে প্লট-জমীর ব্যবসা করেছে অর্থ মাল্টিভিশন সিস্টেম লি:। এক সময় গ্রাহকরা নিজে আয় করে বা নিজের পকেট থেকে টাকা দিতে না পারলে এর সবটুকু মালিক হয়ে যাচ্ছে কোম্পানি নিজেই। প্লট বিক্রির নামে এভাবেই প্রতারণা চলছে।
১০. দশ মাসে দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার নামে প্রতারণা 
২০০৯ সালের শেষের দিকে স্বর্ণের বিজনেস করে দশ মাসে বিনিয়োগের দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার নাম করে মানুষের থেকে টাকা সংগ্রহ করতে থাকে ইউনিপে টুইউ বাংলাদেশ লি: নামে একটি কোম্পানি। প্রথম কিছু দিন তারা ঠিকঠাক মতো মানুষের টাকা ফেরত দিতে থাকলো। এরপর সময় বুঝে এক সময় উধাও হয়ে গেলো। এর কিছুদিন পরে একই গ্র“পের আবার নতুন সংস্করণে ভিসারেভ নামের একটি কোম্পানি বাংলাদেশে এলো। তারা ইউনিগ্র“পের নাম ভাঙ্গিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে গেলো। ভার্জিন গোল্ড নামের একই গ্র“পের আরো একটি কোম্পানি এলো। সবগুলোই অল্প কিছু দিন চলে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। তাদের টাকা আÍসাতের ঘটনা বাংলাদেশের সব শ্রেনীর মানুষ জানলেও সরকারের প থেকে শুধু বিজ্ঞাপন দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন। এখন এই কোম্পানির বিনিয়োগ কারীরা মহা বিপদে থাকলেও তাদের ব্যাপারে ভাববার যেন কেউই নেই।
১১. সার্ভের নামে প্রতারণা 
অনলাইনে আউট সোর্সিংয়ের নামে এমএলএম এর মাধ্যমে প্রতারণার আরেক উপায় হচ্ছে “সার্ভে”। ইউনিপে যখন ধ্বংশের মুখে তখনই স্পিক এশিয়া নামের একটি এমএলএম কোম্পানি প্রতারণার নতুন ফাদ সার্ভে করে বারমাসে তিনগুণ টাকা দেবে বলে ঘোষণা দেয়। তাদের হটাৎ এমন অফার দেখে মানুষ ঝড়ের মতো স্পিক এশিয়াতে টাকা রাখতে শুরু করলো। বাংলাদেশের সবগুলো এমএলএম কোম্পানির মধ্যে অল্প সময়ে সবচেয়ে দ্রুত বিস্তার করেছিলো এই কোম্পানিটি। স্পিক এশিয়া বন্ধ হয়ে গেলে এশিয়ান বুল, সার্ভে ওয়ার্ল্ড, ভেরি সার্ভে, গ্রীন সার্ভে ইত্যাদি কোম্পানি একই উপায়ে মানুষের সাথে প্রতারণা করে।
১২. মাল্টিপারপাসের নামে প্রতারণা 
সার্ভে যখন মানুষের কাছে একসময় গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে তখন ইজেন ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি প্রতারণার আরেকটি উপায় বের করে। তারা বলে আমরা রিয়েল এমএলএম করার জন্য মাল্টিপারপাসের মাধ্যমে ব্যবসা করে বারমাসে দ্বিগুণ দেই। মানুষ তখন এখানে হুমড়ি খেয়ে পরে। মাল্টিপারপাসের নাম ভাঙ্গিয়ে এমএলএম করতে সমবায় মন্ত্রণালয় থেকে নিষেধ করা হলেও বাংলাদেশে এই মূহুর্তে মাল্টিপারপাসের নামে সব থেকে বেশী প্রতারণা করছে। তাদের মধ্যে আরো আছে ডেসটিনি-২০০০ লি:, র‌্যাবনেক্স লি:, মাইক্রোট্রেড লি:, সফট ই ওয়ার্ল্ড লি:, আর্থ ডিএসএল, এইমওয়ে কর্পোরেশন লি: ইত্যাদি।
১৩. শেয়ার মার্কেটে ব্যবসার নামে প্রতারণা 
দেশে এবং বিদেশে শেয়ার ব্যবসা করে দ্রুত টাকা কয়েক শত গুণ থেকে কয়েক হাজার গুণে উন্নিত করা যায় এমন একটি গুজব উঠলো। মানুষ সব ছেড়ে চলে আসলো শেয়ার ব্যবসার নামে তথাকথিত প্রতারণার আরেকটি ফাদে। লিজেন ভ্যাঞ্জার, রিচ বিজনেস সিস্টেম লিঃ, ফরেক্স, ফরেক্স ফর ইউ, ফরেক্স শেয়ার ইত্যাদি কোম্পানি শেয়ারের নামে টাকা সংগ্রহ করলো। এরপর শেয়ার ব্যবসা মন্দ বলে সবগুলো কোম্পানি বন্ধ হয়ে যায়।
১৪. বোর্ড ভাঙ্গা কোম্পানির নামে প্রতারণা 
সকলের সব প্রতারনাকে ছাপিয়ে মার্কেটে আসে একেবারেই নতুন ধাচের প্রতারণা কোম্পানি বোর্ড ভাঙ্গা কোম্পানি! নাম শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন কিন্তু তাদের মার্কেটিং প্লানকে তারা বোর্ড ভাঙ্গা প্লান বলেই চালায়। টিভিআই বা ট্রাভেল ভ্যাঞ্জার ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি প্রত্যেক সদস্য থেকে একুশ হাজার পাচশত টাকা করে সংগ্রহ করলো ফাইভ স্টার হোটেলে সাত দিন সাত রাত থাকা-খাওয়ার ব্যবস্থা করবে বলে। এই টাকা দিয়ে পৃথিবীর যেকোন দেশের ফাইভ স্টার হোটেলে থাকা যাবে। আর একজন সদস্য যখন এভাবে দুই জনকে সদস্য করতে পারবে তখন সে পাবে তেতাল্লিশ হাজার টাকা। এরপর যখন আরো দুইজনকে সদস্য করতে পারবে তখন পাবে আট লাখ টাকা। একটু অন্য রকম প্লান বলে ল ল মানুষ এখানে জয়েন করে প্রতারিত হলো। একই উপায়ে বিভিন্ন কোম্পানি হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যায়।
১৫. পামওয়েলের ব্যবসার নামে প্রতারণা 
এই মূহুর্তে বাংলাদেশে সোয়াবিনের প্রচুর চাহিদা। তেলের বাজারে এমন সংকটময় মুহুর্তেব দেশের জন্য কাজ করে যাচ্ছে পামওয়েলের ব্যবসা করে বারো মাসে দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রজেক্ট এশিয়ান কিং লি: নামে একটি কোম্পানি (!) বাংলাদেশের কিছু বোকা মানুষ মনে করলো ঠিকই তো পামওয়েলের ব্যবসার এখন সুবর্ণসুযোগ। এখানে টাকা রাখলে হারানোর ভয় নেই। হাজার হাজার মানুষ এখানে টাকা বিনিয়োগ করে পরে সর্বস্ব হারিয়ে পথে বসে যায়।
১৬. বাইব্যাক পলিসির নামে প্রতারণা 
বাইব্যাক পলিসি মানে হচ্ছে গ্রাহক পণ্য ক্রয় করে পুনরায় কোম্পানির কাছে ফেরত দিতে পারবে। অনেকে মনে করেন এমএলএম এ বাইব্যাক পলিসির বৈধতা রয়েছে। এতে শতভাগ পণ্য বিক্রয় করা নিশ্চিত হয়। কিন্তু এইমওয়ে কর্পোরেশন লি: নামের একটি কোম্পানি নিয়ম করেছে পণ্য ক্রয় করলেই তা ফেরত দিতে হবে !! ফেরত দেওয়ার মানে হচ্ছে যে টাকা গ্রাহক বিনিয়োগ করবে তা ছয় মাসে দ্বিগুণ হারে পন্যের পরিবর্তে টাকা ফেরত নেবে। একই ভাবে ইসলামী সফট বিডি লি:, সাকসেস ওয়ে লি:, গ্রেট ওয়াল লি ইত্যাদি কোম্পানি মানুষের সাথে নতুন উদ্ভাবিত উপায়ে প্রতারণে করছে।
১৭. ইন্টারনেটে ক্লিকের মাধ্যমে প্রতারণা 
বাংলাদেশের মানুষ ইন্টারনেট সম্পর্কে খুব বেশি ধারণা রাখে না বলে এই সেক্টরে প্রতারণা করার সুযোগ অনেক বেশি রয়েছে। ডোলেন্সার নামের একটি কোম্পানি প্রতারণার নতুন ফাদ তৈরী করলো। সাড়ে সাত হাজার টাকা ফি দিয়ে গ্রহক হয়ে ইন্টারনেটে ক্লিক করার মাধ্যমে ইনকাম করার সুযোগ দেয় তারা। নেটে আউটসোর্সিং এর কাজ বলে গ্রাহকদের থেকে হাজারে হাজার কোটি টাকা সংগ্রহ করে তারা। একই উপায়ে শেরাটন বিডি লি: সহ আরো অনেকেই টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে।
কোন কোম্পানির অনুমোদন নেই 
বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় দুই হাজারের উপরে এমএলএম কোম্পানি আছে। সরকার ২০০৯ সাল পর্যন্ত মাত্র ৭০টি এমএলএম কোম্পানির অনুমোদন দিলেও এরপর থেকে এসব কোম্পানির অনুমোদন বন্ধ রয়েছে। অথচ খুব অবাক করার বিষয় হলো এরই মধ্যে বাংলাদেশে দুই হাজারের বেশি এমএলএম কোম্পানি জন্ম নিয়েছে এবং অনেকেই মৃত্যুবরণ করেছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি বাংলাদেশে আসছে। কোম্পানি নামে তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করলেও আদতে এসব প্রতিষ্ঠানের কোনরকম অনুমোদন নেই। কেউ কেউ মাল্টিপারপাসের একটি সার্টিফিকেট কিনেই ব্যবসার পসরা নিয়ে বসেছে। কেউবা শুধু ট্রেড লাইসেন্স করেই প্রকাশ্যে ব্যবসা করছে। এমএলএম কোম্পানির যেহেতু এখন অনুমোদন দেওয়া হয় না তাই কেউবা তাদের সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের অনুমোদন নেওয়ার সময় ক্যাটাগরীতে ব্যবসার ধরণ লিখেছে, আমদানী-রপ্তানী, হারবাল পণ্য উতপাদন বা বিক্রয়, আইটি সফটওয়্যার, বহুমুখী পণ্য বিপণন, ট্রাভেল এজেন্সি ইত্যাদি।
সরকার কি বলছে ?
এমএলএম নিয়ে বাংলাদেশে নীতিমালা করা নিয়ে অনেক বৈঠক করেছে। সর্বশেষ মিটিংয়ে বানিজ্য মন্ত্রণালয় কর্তৃক যে খসড়া করা হয়েছে তার ষষ্ঠ অধ্যায়ে ‘অপরাধ দণ্ড’তে বলা হয়েছে, কতগুলো ক্ষেত্রে এমএলএম ব্যবসা পরিচালনা করা নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে অবস্তুগত বা অলীক পণ্য, স্থাবর সম্পপত্তি, বৃ, ফ্যাট ও প্লট বিক্রয়, কমিশন বা বোনাস হিসেবে কোনোরূপ শেয়ার বা ঋণপত্র ক্রয়-বিক্রয়, বোনাস স্কিম, কিস্তির মাধ্যমে অর্থ সংগ্রহ বা সঞ্চয় বা বিলিবণ্টন এমনকি লটারির টিকিটও বিক্রি করা যাবে না। এ ছাড়া প্লাটিনাম, স্বর্ণ, ব্রোঞ্জ, পারদ, হাইড্রো কার্বন, তেজস্ক্রিয় পদার্থ, ¯পর্শকাতর রাসায়নিক পদার্থ, অস্ত্র ও বিস্ফোরক, ধাতব মুদ্রা, অশ্লীল ছবির ফিল্ম, সিডি, ভিসিডি; উগ্র মৌলবাদী বই, ফিল্ম, সিডি, ভিসিডি এবং রাষ্ট্র ও ধর্মবিরোধী বা ধর্ম বিকৃতকারী বই বা প্রচারপত্র, ফিল্ম, সিডি ও ভিসিডি বিপণন নিষিদ্ধ। এসব পণ্য ও সেবা বিপণন করলে সংশ্লিষ্ট কোম্পানির দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হবে। পণ্য বাজারজাতকরণের আগে সরকার নির্ধারিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবার গুণগত মানের সনদ, পণ্যের গায়ে উৎপাদান, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, মূল্য ইত্যাদি প্রকাশের বিষয়ে ভোক্তা অধিকার সংরণ আইন ও প্রচলিত অন্যান্য আইন মেনে চলতে হবে। খসড়া নীতিমালায় এমন অসংখ্য তথ্য বিবরণী থাকলেও আদতেও কেউ কোন আইন যেমন মানেন না তেমনি এই আইনটি পাশ বা কার্যকারী করার ক্ষেত্রে ও যেন উদাসীনতা লনীয়। আর তাই সুযোগ বুঝে প্রতারক এমএলএম কোম্পানিগুলো নানান সময় নানান প্রলোভন দেখিয়ে বিভিন্ন উপায়ে প্রতারণা করে চলেছে।

http://www.prothom-alo.com/detail/date/2012-06-25/news/268708

কিশোরগঞ্জে আজ সোমবার কেবল অপারেটর ব্যবসায়ীরা এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।
আজ সোমবার ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করেছেন।
সমাবেশে সাংবাদিকেরা জাতীয় প্রেসক্লাবে এটিএনের সাংবাদিকদের হামলা চালানোর ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর বিচার দাবি করেন। সাংবাদিক দম্পতি সাগর ও রুনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এটিএনের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সাংবাদিকেরা এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধের দাবি জানান। এ দাবি জানানোর পরই দুটি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে কেবল অপারেটর ব্যবসায়ীদের সংগঠন কিশোরগঞ্জ কেবল নেটওয়ার্ক।
কিশোরগঞ্জ কেবল নেটওয়ার্কের সভাপতি লেলিন রায়হান শুভ্র শাহিন চ্যানেল দুটি সম্প্রচার বন্ধের কথা স্বীকার করেছেন।
কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে ওই মানববন্ধনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। কর্মসূচি শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এ কে নাছিম খান, সাংবাদিক সাইফুল হক মোল্লা এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহমেদ প্রমুখ।

একটি ওয়েব সাইট তৈরির গাইড লাইন (নতুনদের জন্য)

একটি ওয়েব সাইট তৈরির গাইড লাইন (নতুনদের জন্য)



অনেকেরই প্রায় সময় বলতে শুনি “আমার একটা ওয়েব সাইট বানানোর খুব ইচ্ছা।” তো তারা কি করে বিভিন্ন সাইট থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল ও আর কিছু লাগিন এর কাজ জেনে একটা ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে সুন্দর দেখে একটা ফ্রিতে পাওয়া প্রিমিয়াম থিম একটিভ করে বানিয়ে ফেলে একটা ওয়েব সাইট।

এত সোজা একটা ওয়েব সাইট বানানো ?? !! না এত সোজা কাজ না। ওয়েব সাইট তৈরির সাথে অনেক কিছু জরিত আছে। সেটাই নিচে গাইড লাইন আকারে আলোচনা করা হল।
ডোমেইন নেইম নির্বাচনঃ

ওয়েব সাইট বানালে অবশ্যই একটা ডোমেইন নাম লাগবে। মানে যেই নাম অ্যাড্রেস বারে দিয়ে ক্লিক করলেই ওই নির্দিষ্ট ওয়েব সাইটটি চলে আসবে। ডোমেইন নাম যে কোন একটা হলেই হয় এটা ভুল আবার সত্য। মানে যদি আপনি প্রফেশনাল ভাবে সাইট তৈরি করতে চান তবে অবশ্যই আপনাকে ইউনিক নাম নির্বাচন করতে হবে। শুধু ওই নামটা খালি থাকলেই হবে না তার সাথে আরও কিছু জিনিস যুক্ত করতে হবে। যেমনঃ

১.যেই নামে ডোমেইন নিবেন গুগলে ওই নামটি সার্চ দিয়ে দেখবেন ওই নামে কোন ফেসবুক পেজ, গুগল প্লাস পেজ, টুইটার একাউন্ট, ইউটিউব একাউন্ট ইত্যাদি আছে কিনা। যদি থাকে তবে সেই নাম না নেওয়া ভাল।

২.ডোমেইন নামের মদ্ধে “-/_” হাইফেন বা হ্যস চিহ্ন ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

৩.ডোমেইন নামটা ৭/৮ অক্ষরের মদ্ধে যদি নিতে পারেন তবে ভাল। বেশি বড় নিবেন না।

৪.ইংরেজিতে জটিল বানান এমন ডোমেইন নাম নিবেন না। এতে ভিজিটর সহজে নাম মনে রাখতে পারবেনা। আপনার সাইটের নাম লিখতে গিয়ে ভুল লিখে অন্য সাইটে চলে যাবে।

৫.একটি নামে ডোমেইন আছে তার আশে পাশের বানানের ডোমেইন নাম নেওয়া থেকে বিরত থাকবেন। যেমনঃ www.google.com আছে আপনি নিয়ে নিলেনwww.goo-gle.com বা www.googlee.com

৬.ডোমেইন নামটা উচ্চারনে সুন্দর ও সহজ শব্দ বা যে সব শব্দ আমরা সব সময় ব্যবহার করি এমন শব্দ দিয়ে ডোমেইন নাম নেবার চেষ্টা করুন।

৭.আপনি যে ধরনের সাইট বানাতে চান সেটার সাথে মিল রেখে ডোমেইন নাম কিনুন।
হোস্টিং কেনাঃ

ডোমেইনের পরেই যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হল হোস্টিং। হোস্টিং হল আপনি যে সাইটটা তৈরি করবেন সেটা যাবতীয় স্ক্রিপ্ট, ফাইল ও এত দরকারি জিনিসপত্র রাখার জন্য জায়গা এর আপনি বা আপনার ভিজিটর যে ওয়েব সাইটটা ভিজিট করতেছে সেটা জন্য কিছু কে.বি খরচ হয়। সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। এগুলো সহ আরও অনেক কিছু সম্বলিত থাকে হোস্টিং এর মদ্ধে। হোস্টিং কি এটা আর কিছু বললাম না কারন বেশির ভাগ মানুষই জানেন এটা কি। আর কেউ যদি না জানেন মন্তব্যতে জানাবেন। বিস্তারিত বুঝানোর চেষ্টা করবো।

হোস্টিং কোনটা নিবেন, কতটুকু নিবেন !!!

আমরা সাধারন ভাবে যে সাইট বানাব তার জন্য শেয়ার হোস্টিং নিলেই হবে। আর দাম খুব কম। কেউ যদি একটু ভাল স্পীড বা ভাল সার্ভিস পেতে চান তারা ভি.পি.এস নিতে পারেন। সাধারন ভাবে আমাদের ১ জিবি জায়গা(Space) হলেই যথেষ্ট এটাই সহজে খরচ হবেনা। তবে ব্যান্ডউইথ টা একটু বেশি নেওয়া ভাল কারন। জত ভিজিটর বাড়বে তত ব্যান্ডউইথ খরচ হবে। আর কিছু জিনিস দেখবেন। যেমনঃ কয়টা সাবডোমেইন বানানোর সুযোগ দিবে, কয়টা ডাটাবেস তৈরি করতে দিবে। ইত্যাদি।
তথ্য সংগ্রহঃ

আপনি কি কাজের জন্য সাইট বানাতে চান। ব্লগ সাইট, পার্সোনাল ইনফরমেশন সাইট, বিজনেস সাইট, পোর্টফলিও সাইট ইত্যাদি। কোনটা বানাতে চান। যেটা বানাবেন সেইটার আনুশাঙ্গিক তথ্য সংগ্রহ করুন। যেমনঃ বিজনেস সাইট হলে বিজনেস সম্পর্কিত তথ্য, স্কুল ওয়েব সাইট হলে স্কুল সম্পর্কিত তথ্য ইত্যাদি।
প্লাটফর্ম নির্বাচনঃ

আপনি যেই ওয়েব সাইটটা বানাবেন সেটা কিসে বানাবেন HTML এ নাকি PHP তে নাকি কোন CMS(WordPress, Joomla, Drupal) ব্যবহার করবেন। যদি ব্লগ সাইট হয় তবে CMS হিসাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন। যদি বিজনেস সাইট হয় তবে HTML আর মাদ্ধমে করতে পারেন বা চাইলে PHP তেও করতে পারেন। অবশ্য আরও অনেক প্লাটফর্ম এ করা যায় যেমনঃ ASP.NET, Python, Ruby, ColdFusion ইত্যাদি।
সাইট ডেভলপঃ

এবার শুরু ওয়েব সাইট ডেভলপের কাজ। সাইট ডেভলপের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবেন। যেমনঃ

১.ওয়েবসাইটের সুন্দর একটি লোগো বানাবেন। সেটা সাইতে ব্যবহার করবেন।

২. সাইটের ব্যাকগ্রউন্ডে আকর্ষণী একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন যাতে সাইটটি সুন্দর ভাবে ফুতে উঠে। তবে ব্যাকগ্রউন্ড এ এমন কোন কালার ব্যবহার করবেন না যেটা চোখে বেশি লাগে মানে বেশি উজ্জ্বল কালার।

৩.সাইটের ফন্ট বেশি ছোট রাখবেন না। ভিজিটরের যাতে পরতে কোন সমশা না হয় এমন সাইজ ব্যবহার করবেন। ফন্ট কালার কালোই ভাল দেখা যায়।

৪.সাইটের আউটলুক সুন্দর করার চেষ্টা করবেন। যাতে ভিজিটর ভিজিত করে শান্তি পায়।

৫.ভিজিটরকে যাতে ধরে রাখা যায় বেশি ক্ষণ বা যাতে এবার ফিরে আসে সেই বাবস্থা করুন। যেমনঃ RSS ফিড যোগ করুন। সাইড বারে ও পেজের/ পোষ্টের শেষে একই রকম পোস্ট বা বেশি পঠিত পোস্ট লিঙ্ক রাখুন। এছাড়াও প্রয়োজনীয় লিঙ্ক সাইড বারে দিন।

৬. সাইটে যদি বিজ্ঞাপন থাকে মানে এডসেন্স বা অন্য কিছু। তবে অতিরিক্ত আঁকারে বিজ্ঞাপন দিবেন না। বিজ্ঞাপন গুলো সাজিয়ে সঠিক জায়গায় ব্যবহার করবেন।

ওয়েব সিকিউরিটি দিনঃ

বর্তমানে যে পরিস্থিতি চলতেছে তাতে ওয়েব সাইটের সিকিউরিটি দেওয়া একান্ত প্রয়োজন। না হলে যেকোনো সময় হ্যাক হয়ে জেতে পারে।


এস.ই.ও করুনঃ

এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বুঝায় বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি সাইটকে তুলে ধরা সাইটে কি আছে তা সার্চ ইঞ্জিনকে বুঝানো। আমরা যেকোনো কিছু লিখে গুগলে সার্চ দিলে দেখা যাবে অনেক পরিমানে ফলাফল পাওয়া যায় এর মধ্যে প্রথম ২/৩ পেজে যে সাইট গুলো আমরা পাই সেগুলোই আমরা দেখে থাকি। এটাই হল এসইও মানে সাইটে এসইও করলে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে আগে নিয়ে আসবে আগে থেকলে ভিজিটররা বেশি দেখবে। এটাই মূলত এসইও র কাজ।



এছাড়াও আরও কিছু কাজ করুন। যেমনঃ সাইটের যেই নাম ঠিক সেই নামেই ফেসবুকে একটি পেজ, গুগল প্লাসে একটি পেজ, টুইটার একাউন্ট এছাড়াও আরও সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে একই নামে একাউণ্ট খুলুন ইত্যাদি।

এতক্ষণ ধরে গাইড লাইনটি পরার জন্য ধন্যবাদ। আশা করি এটা নতুনদের উপকারে আসবে।

***আগামী আগস্টের আগে ঠিক হচ্ছেনা ইন্টারনেটের স্বাভাবিক গতি***

***আগামী আগস্টের আগে ঠিক হচ্ছেনা ইন্টারনেটের স্বাভাবিক গতি***

সাবমেরিন কেবল ডিসকানেকটেড থাকায় এ মাসের ১৯ তারিখ পর্যন্ত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা সরবরাহ বিঘ্নিত হওয়ার কথা আগে জানানো হয়েছিল ।
কিন্তু সাবমেরিন কেবল এখনো সম্পূর্ণ ঠিক না হওয়ায় এই সমস্যা আরও কয়েক সপ্তাহ পর্যন্ত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে ।

... এই পরিস্থিতিতে সকল ইন্টারনেট প্রোভাইডাররা বিকল্প ব্যবস্থার মাধ্যমে ব্যাকবোন চালু রেখে ইন্টারনেট সুবিধা অব্যহত রেখেছে ।
কিন্তু এই ব্যবস্থায় গ্রাহকেরা প্রচুর স্লো-স্পিডের সম্মুখীন হচ্ছেন ।

আগামী জুলাইয়ের শেষ নাগাদ ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে বলে আশা করছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) [BSCCL] ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

তবে দুঃখজনক হলেও সত্য যে ---> International Internet Gateway (IIG) অপারেটর - ম্যাংগো (Mango Telecom) অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে যে , এই সমস্যা আগস্টের তিন তারিখ (03 Aug 2012) পর্যন্ত বলবৎ থাকতে পারে ।

এমতাবস্থায় , অপেক্ষা করা ছাড়া গ্রাহকদের আর কিছুই করার নেই !!!

কিভাবে ইম্প্রেস করবেন..??

ফর বয়েস.. কিভাবে একজন মেয়েকে ইম্প্রেস করবেন..??

» সম্মান করুন..
» দায়িত্ববান হন..
» তার পিছু পিছু ঘুরুন..
» তাকে কেয়ার করুন..
» তার সাজগোজের প্রশংসা করুন..
» ঘণ্টার পর ঘণ্টা তার সাথে কথা বলুন..
» তাকে ভালোবাসুন..
» তার সাথে ঘুরে বেড়ান..
» সে বলার আগে তার কথা বুঝতে চেষ্টা করুন..
» তাকে প্রটেক্ট করুন এবং প্রটেক্ট করার মতো অ্যাবিলিটি আপনার আছে তা দেখান..
» লিখা-পড়া চাকরী-বাকরি ব্যাবসা-বাণিজ্য করুন..
» আইসক্রিম চকলেট ফুল কিনে দেন..
» রোম্যান্টিক হন..

ফর গার্লস.. কিভাবে একজন ছেলেকে ইম্প্রেস করবেন..??

» শুধু তার দিক তাকিয়ে একটু হাঁসি দেন..

♠♠═══════════════♠♠