DreamsITBD

DreamsITBD
Technology For The Next Genaration

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

「একটি অসাধারন শিক্ষামুলক গল্প」


এক ঈগল একবার বনমুরগীর বাসায় ডিম পেড়ে গেল । বনমুরগী ডিমে তা দিল । বাচ্চা ফুটল । ঈগলের বাচ্চাটি বনমুরগীর বাচ্চা হিসেবে পালিত হতে লাগল । স্বভাবও তার হয়ে উঠল মুরগীর মত। বনমুরগীর মত ডাকে। উড়তেও পারে না।

একদিন সে দেখল আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে ঈগল । সে বিস্ময়ে প্রশ্ন করল, এটা কি?
বনমুরগীরা উত্তর দিল, ওটা ঈগল। অসাধারন পাখি। তুমি ওর মত দেখতে হলেও তুমি বনমুরগী হয়ে গেছ। ওর মত কখনো হতে পারবে না।

ঈগলের বাচ্চা এই কথা বিশ্বাস করে কোন দিন উড়ার চেষ্টা ও করল না । এভাবেই সে কাটিয়ে দিল তার পুরোটা জীবন । একসময় তার মৃত্যু হল ।

তার জন্ম হয়েছিলো আকাশের উঁচুতে উড়ার জন্য, কিন্তু তা সে জানতেও পারল না !


MORAL :অধিকাংশ মানুষও এরকম । অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। বেশীরভাগই তা কাজে লাগাতে পারে না । আসুন আমরা অধিকাংশ না হয়ে অন্যতম হতে চেষ্টা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন