তুমি যখন আমাকে একটা অন্ধকার জীবনে ছেড়ে চলে গিয়েছিলে তখন অনেক বেশি প্রয়োজন ছিল তোমাকে ,, একাকীত্বের প্রহর গুলো তখন অনেক বেশী কষ্ট দিত আমাকে ,, তাই হয়তো সেদিন তোমাকে ফিরাতে অনেক চেষ্টা করেছিলাম ,, কিন্তু তুমি আমার সব চেষ্টা কে ব্যর্থ করে সেদিন চলে গিয়েছিলে ,, এক বার ও ভাবনি আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ কি ছিল তখন, আর সেদিনই মনে হল স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো নয়, জানো তোমার আর আমার সম্পর্কটা কত দুর গিয়েছিল আমি জানি না, কিন্তু যত দুর গিয়েছিল তাতে তুমি আমাকে একা করে চলে যেতে পারবে আমি ভাবিনি কখনও, আমি ভাবতাম যত বড় দু:খই আসুক না কেন আমরা দুজনে এক হয়ে জয় করব, কিন্তু আমি মনে হয় ভুল ভেবে ছিলাম, তাই তো প্রবাহমান নদীর স্রোতের মত তুমি দেখতে দেখতে হারিয়ে গেলে ,, আমাকে একাই পথ চলতে শুরু করাটা শেখালে ,,
ধন্যবাদ তোমাকে , একটা নিঃস্বার্থ ভালোবাসার উপহার একাকীত্বতা দিয়ে গেলে , অনেক ধন্যবাদ তোমাকে...
ধন্যবাদ তোমাকে , একটা নিঃস্বার্থ ভালোবাসার উপহার একাকীত্বতা দিয়ে গেলে , অনেক ধন্যবাদ তোমাকে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন